| বাংলাদেশ সুপ্রীম কোর্ট |
|
বৃহস্পতিবার ১৪৩২ সালের
৫ আষাঢ় মোতাবেক
২০২৫ সালের
১৯ জুন তারিখের অবকাশকালীন কোর্টের শুনানীর জন্য নির্দিষ্ট বিষয়সমূহের তালিকা। |
| হাইকোর্ট বিভাগ |
| আপীল এলাকা সূচীপত্র |
| ক্রমিক নং | মাননীয় বিচারপতি মহোদয়গণের নাম | অধিক্ষেত্র | বিচার কক্ষ | পৃষ্ঠা |
| ১ |
বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী |
একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকামট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরী সকল প্রকার রীট মোশন ও তৎসংক্রান্ত শুনানী; ২০০৯ ইং সনের ট্রেডমার্ক আইনের অধীনে আপীল; ১৯১১ ইং সনের পেটেন্ট ও ডিজাইন আইনের ৫১ (ক) এবং ২৬ (খ), (গ), (ঘ) ও (ঙ) ধারামতে আবেদনপত্র ও আপীল; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৪ ধারা মোতাবেক রিভিশন/আপীলসহ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এর ধারা ৪২ (১) (গ) ক্ষমতাবলে এ্যাপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আপীল; আয়কর রেফারেন্স মোকদ্দমা ও আয়কর সংক্রান্ত রীট; কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯-এর ধারা ১৯৬ডি অনুযায়ী আপীল শুনানী; শুনানীর জন্য হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালতসমূহের অবমাননার অভিযোগপত্রসমূহ গ্রহণ করিবেন; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। |
বিজয় ৭১ ভবনের ১ (তৃতীয় তলা) |
|
| ২ |
বিচারপতি আহমেদ সোহেল |
একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য অতীব জরুরী আদিম অধিক্ষেত্রাধীন বিষয়; সাকসেশন আইন, ১৯২৫ অনুযায়ী ইচ্ছাপত্র ও ইচ্ছাপত্র ব্যতিরেকে মৃত ব্যক্তির বিষয়বস্তুর অধিক্ষেত্র; বিবাহ বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুযায়ী মোকদ্দমা; প্রাইজ কোর্ট বিষয়সহ এ্যাডমিরেলটি কোর্ট আইন, ২০০০ অধিক্ষেত্রাধীন মোকদ্দমা; মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স, ১৯৮৩ এর অধীনে আবেদনপত্র; ২০০৯ ইং সনের ট্রেডমার্ক আইনের অধীন আবেদনপত্র; ১৯১৩ ও ১৯৯৪ ইং সনের কোম্পানী আইন অনুযায়ী আবেদনপত্র; ব্যাংক কোম্পনী আইন, ১৯৯১ ইং (১৯৯১ইং সনের ১৪ নং আইন) অনুযায়ী আবেদনপত্র; সালিশ আইন, ২০০১ (২০০১ইং সনের ১নং আইন) অনুযায়ী আপীল ও আবেদনপত্র; বীমা আইন, ২০১০ইং অনুযায়ী আপীল ও তৎসংক্রান্ত আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। |
বিজয় ৭১ ভবনের ৩১ (দশম তলা) |
|
| ৩ |
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার |
একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০,০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অতীব জরুরী দেওয়ানী মোশন; দেওয়ানী কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী শুনানীর জন্য অনূর্ধ্ব ৬,০০,০০,০০০ টাকা মানের আপীল; সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০,০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানী রুল ও দেওয়ানী রিভিশন মোকদ্দমা; অনূর্ধ্ব ৬,০০,০০,০০০ টাকা মানের আবেদনপত্র এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য সকল লয়াজিমা বিষয় ও অনূর্ধ্ব ৬,০০,০০,০০০ টাকা মানের প্রথম বিবিধ আপীল, প্রথম বিবিধ আপীল (প্রবেট); একক বেঞ্চে গ্রহণযোগ্য দ্বিতীয় আপীল; ২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক “নির্বাচনী” আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন।
উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানী মোকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানী ও নিষ্পত্তি হইবে। |
বিজয় ৭১ ভবনের ৫ (চতুর্থ তলা) |
www.suprememcourt.gov.bd