একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকামট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরী সকল প্রকার রীট মোশন ও তৎসংক্রান্ত শুনানী; ২০০৯ ইং সনের ট্রেডমার্ক আইনের অধীনে আপীল; ১৯১১ ইং সনের পেটেন্ট ও ডিজাইন আইনের ৫১ (ক) এবং ২৬ (খ), (গ), (ঘ) ও (ঙ) ধারামতে আবেদনপত্র ও আপীল; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৪ ধারা মোতাবেক রিভিশন/আপীলসহ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এর ধারা ৪২(১) (গ) ক্ষমতাবলে এ্যাপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আপীল; আয়কর রেফারেন্স মোকদ্দমা ও আয়কর সংক্রান্ত রীট; কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯-এর ধারা ১৯৬ডি অনুযায়ী আপীল শুনানী; শুনানীর জন্য হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালতসমূহের অবমাননার অভিযোগপত্রসমূহ গ্রহণ করিবেন; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন।
একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতীব জরুরী ফৌজদারী মোশন; ফৌজদারী আপীল মঞ্জুরীর আবেদনপত্র এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও সকল জেল আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও শুনানী; ফৌজদারী রিভিশন এবং ফৌজদারী বিবিধ মোকদ্দমাসমূহ; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ এবং শুনানী করিবেন।
একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকামট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরী সকল প্রকার রীট মোশন ও তৎসংক্রান্ত শুনানী; ২০০৯ ইং সনের ট্রেডমার্ক আইনের অধীনে আপীল; ১৯১১ ইং সনের পেটেন্ট ও ডিজাইন আইনের ৫১(ক) এবং ২৬ (খ), (গ), (ঘ) ও (ঙ) ধারামতে আবেদনপত্র ও আপীল; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৪ ধারা মোতাবেক রিভিশন/আপীলসহ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এর ধারা ৪২(১) (গ) ক্ষমতাবলে এ্যাপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আপীল; আয়কর রেফারেন্স মোকদ্দমা ও আয়কর সংক্রান্ত রীট; কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯-এর ধারা ১৯৬ডি অনুযায়ী আপীল শুনানী; শুনানীর জন্য হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালতসমূহের অবমাননার অভিযোগপত্রসমূহ গ্রহণ করিবেন; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন।
একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ডিভিশন বেঞ্চে গ্রহনযোগ্য অতীব জরুরী দেওয়ানী মোশন; শুনানীর জন্য প্রথম আপীল, প্রথম আপীল (প্রবেট) প্রথম বিবিধ আপীল, প্রথম বিবিধ আপীল (প্রবেট); ৬,০০,০০,০০০ টাকার ঊর্ধ্বমানের প্রথম বিবিধ আপীল; ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়নী রুল ও রিভিশন মোকদ্দমা; হাইকোর্ট রুলস-এর ৯ অধ্যায়ের ৩৪ রুল অনুযায়ী শুনানীর জন্য এবং ৬,০০,০০,০০০ টাকার উর্ধ্বমানের আপীল; ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানী রুল, দেওয়ানী রিভিশন মোকদ্দমা ও তৎসংক্রান্ত আবেদনপত্র হইতে উদ্ভুত সকল লয়াজিমা বিষয; ২০০১ ইং সনের ১নং আইনের (শালিশী আইন, ২০০১) ৪৮(ক), (খ) এবং (গ) ধারা মোতাবেক আপীল; দেউলিয়া বিষয়ক আপীল; ইউনিয়ন পরিষদ ও পৌরসভা (বিশেষ দায়িত্ব) অধ্যাদেশ, ১৯৯১ইং (অধ্যাদেশ নং ৬, ১৯৯১) এর অধীন আপীল; বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৪৬নং আদেশ) এর অধীনে অনুচ্ছেদ ৩৬ মোতাবেক আপীল; দ্বৈত বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানী কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী আপীলসমূহ; দ্বৈত বেঞ্চে গ্রহণযোগ্য দ্বিতীয় আপীল; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন।
উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানী মোকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানী ও নিষ্পত্তি হইবে।
একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদিসমূহ: ১৯১৩ ও ১৯৯৪ ইং সনের কোম্পানী আইনের ১২-১৩, ৮১,৮৫, ২২৮-২২৯, ৫৯-৬০, ১৫৯ এবং ১৭১ ধারামতে আবেদনপত্র গ্রহণ করিবেন; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদী সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠন বিধির কোন আংশিকশ্রুত থাকিলে তাহাও গ্রহণ করিবেন। উল্লেখ্য যে, অত্র কোম্পানী বেঞ্চ কাগজমুক্ত (Paper free) হওয়ায় ই-ফাইলিং আবশ্যক।
This Site is Visited :
2. Developed By : ICT Department, Supreme Court of Bangladesh.